,

জাকির নায়েক বিরোধী সমাবেশ আনোয়ার ইব্রাহিমের আহ্বানে বাতিল

news-image

অনলাইন ডেস্ক : জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগও উঠেছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযোগের সত্যতা মিললে তার মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে। ইতোমধ্যে তাকে মালয়েশিয়ায় যেকোনো ধরনের সমাবেশেও বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, ভারতীয় বংশোদ্ভুত মালয়েশিয়ানরা শনিবার দেশটির ব্রিকফ্রিল্ড নামক জেলায় বিশাল সমাবেশের ডাক দিয়েছিলন। সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন শঙ্কায় রয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়েছেন সরকারি জোটের অন্যতম শরীক পিকেআর এর সভাপতি ও হবু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জাকির বিরোধী সমাবেশের আয়োজকদের আহ্বান জানিয়েছেন, যেন এটি বাতিল করা হয়।

বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে আয়োজকরা সমাবেশ বাতিলের ঘোষণা দিয়েছেন। আয়োজক শংকর গনেশ সমাবেশের কয়েক ঘণ্টা আগে ফেসবুক লাইভে এসে সেটি বাতিলের ঘোষণা দেন এবং বলেন, আনোয়ার ইব্রাহিম বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেয়ায় তারা সমাবেশ বাতিল করছেন।

এদিকে, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে যাচ্ছে। ২০১৬ সাল থেকে অর্থ-পাচার মামলা ও জঙ্গিবাদে উসকানির অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে চাচ্ছে। কিন্তু গত তিন বছর ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারতীয় কর্তৃপক্ষ মুম্বাইয়ের একটি আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। যাতে জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

যদি এই পরোয়ানা জারি করা হয় তাহলে ইন্টারপোলের কাছে রেড এলার্ট নোটিশ জারির আহ্বান জানানো হবে। এর মধ্যদিয়ে উভয় দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ভারতের হাতে তুলে দেয়ার দাবি জানানো হবে। এর আগে নয়াদিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর