সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : পশ্চিমবঙ্গে ভুটানকে ২-৫ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ হেরে যাওয়ায় প্রায় নিশ্চিত হয়ে গেল ভুটানের বিদায়।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেয় মিরাদ। ২ মিনিট পরেই অবশ্য ফুবের গোলে সমতায় ফিরে ভুটান। তবে তাদের আনন্দ অবশ্য মিনিট চারেকের বেশি স্থায়ী হয়নি। গোলমুখে জটলা থেকে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেয় রহমান। ৩২ মিনিটে বাংলাদেশের গোলকিপারের শিশুসুলভ ভুলে ম্যাচে ফিরে ভুটান। শট নিতে গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার চুজাংইয়ের পায়ে সরাসরি বল তুলে দেয় গোলকিপার সাব্বির।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় একের পর এক আক্রমণ চালিয়ে যায় দুই দল। কিন্তু গোল হচ্ছিল না। নির্ধারিত সময়ের শেষ দিকে আরিফের পাসিং থেকে ব্যবধান বাড়ান মিরাদ। যোগ করা সময়ে ডি–বক্সের বাইরে পাওয়া ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোল করেছে বদলি নামা বাবু। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে আগামী রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক