সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুইংগামের জন্য স্ত্রীকে তিন তালাক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে এক চুইংগামের জন্য আদালত চত্বরেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। আদলত প্রাঙ্গণে এমন কাণ্ডে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার উত্তর প্রদেশের লখনউয়ে চুইংগাম খেতে না চাওয়ায় স্ত্রী সিম্মিকে তিন তালাক দেন সৈয়দ রশিদ।

২০০৪ সালে রশিদের সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় সিম্মির।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উত্তরপ্রেদেশের অমরাই গ্রামের বাসিন্দা সিম্মি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। স্বামী রশিদের বিরুদ্ধে সেই মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন তিনি।

স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন সিম্মি নামের ওই নারী। মামলার শুনানির সময় স্ত্রীকে একটি চুইংগাম দিতে যান স্বামী রশিদ। কিন্তু সেই চুইংগাম নিতে রাজি হননি স্ত্রী।

আর এতেই রাগের বশে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন স্বামী। এ ঘটনা ঘিরে আদালত চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা। পরে মুহূর্তে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

একদিকে যৌতুক দাবির মামলা অন্যদিকে স্ত্রীকে আইন বিরুদ্ধ তিন তালাক দেয়ায় ফের তার বিরুদ্ধে এই নতুন মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক