,

বরিস জনসন ম্যাক্রোঁর সামনের টেবিলে পা তুলে বসলেন

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে ওই বৈঠকে ম্যাখোঁর সামনে টেবিলে বরিস জনসনের পা রেখে বসার একটি ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বরিস জনসন এ সময় ম্যাক্রোঁর সঙ্গে মজা করছিলেন। ছবিতে দেখা যায়, ম্যাখোঁর সঙ্গে আলাপকালে বরিস জনসন একটি পা টেবিলের ওপর উঠিয়ে কথা বলছেন।

আরেক ভিডিওতে দেখা যায়, বরিস জনসন ফটোশ্যুটের সময় তার হোস্টের সঙ্গে মজা করে সামনে রাখা টেবিলে পা তুলে তৎক্ষণাৎ নামিয়ে নেন। তখন তিনি খুব হালকা মেজাজে ছিলেন।

জনসন টেবিলে পা তোলার আগেই ম্যাক্রোঁ তাকে পরামর্শ দিয়েছিলেন, পা রাখার জন্য টেবিলটি ব্যবহার করা যেতে পারে।

তবে অনেকেই বলছেন, পা উঠিয়ে কথা বলার মাধ্যমে ম্যাক্রোঁকে তাচ্ছিল্য করেছেন বরিস জনসন।

এক ব্রিটিশ নাগরিক বলেন, বরিস জনসনের আচার-আচরণ ভালো না। যদি বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাকিংহাম প্রাসাদে এসে এমন আচরণ করতেন, তখন ব্রিটিশ ট্যাবলয়েডগুলো কতটা ক্ষোভ প্রকাশ করত।

এক ফরাসি বলেন, আমি হতবাক, ব্রিটিশ রানি এটি কীভাবে নেবেন।

এদিকে ফ্রান্সের লি পারিসিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাক্রোঁর সামনের টেবিলে পা রেখে বরিস জনসন ফ্রান্সকে তাচ্ছিল্য করেননি। ইন্টারনেটে কিছু বিষয়ে একটু বেশি দ্রুই প্রতিক্রিয়া দেখানো হয়।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার এক মাস পর এই ফ্রান্স সফরে গেলেন বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার এলিসি প্রাসাদ এক বিবৃতিতে বলেছেন, দুই নেতার আলোচনা ছিল গঠনমূলক ও পরিপূর্ণ। বেক্সিট ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর