সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে হাসান আলীর নাচের ভিডিও ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। মঙ্গলবার দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানে ভারতীয় তরুণী সামিয়া আরজুকে নিজের করে নিয়েছেন তিনি। ইতিমধ্যে সেই বিয়ের একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে একটি ভিডিও বেশি দৃষ্টি কেড়েছে। তাতে সহধর্মিণী সামিয়ার হাত ধরে নাচতে দেখা গেছে হাসানকে।পায়ে পা মিলিয়ে ভারতীয় গানের সঙ্গে তাল মিলিয়েছেন তারা।

নবদম্পতির নাচের ভিডিওকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়া মারফত তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রতিনিয়ত লাইক, কমেন্ট, শেয়ারে ভাসছে সেটি।

উল্লেখ্য, সামিয়া একটি বেসরকারি বিমান সংস্থায় কাজ করেন। ইংল্যান্ডে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। বাবা-মায়ের সঙ্গে থাকেন দুবাইতে। তার পরিবারের কয়েকজন নয়াদিল্লিতে থাকেন। দুবাইতে এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে সামিয়ার সঙ্গে আলাপ হয় হাসানের।

পাকিস্তানের হয়ে ৯ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন হাসান। আনপ্রেডিক্টেবল দলটির ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। তবে এর পরই ফর্ম হারান হাসান। বিশ্বকাপে খেললেও সাফল্য পাননি ২৫ বছর বয়সী এ পেসার। টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ পড়েন তিনি।

পাকিস্তানের বর, ভারতের কনে- ক্রিকেটে কোনো নয়া ঘটনা নয়। শোয়েব মালিক ও সানিয়া মির্জা তারকা দম্পতির কথা সবারই জানা। ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেন তারা।

https://youtu.be/Kx6cK9H60WI

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক