,

বর্ষসেরা পুরস্কারে বাজিমাত হোল্ডারের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারে বাজিমাত করেছেন পুরুষ দলের অধিনায়ক জেসন হোল্ডার এবং নারী দলের অলরাউন্ডার দেয়ান্দ্রা ডটিন। দুজনই জিতেছেন একাধিক পুরস্কারে। গত সোমবার প্রদান করা হয় এসব পুরস্কারে।

ক্যারিবীয় ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন হোল্ডার। অন্যদিকে বর্ষসেরা নারী ক্রিকেটার, বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার- তিনটি পুরস্কারেই জিতেছেন ডটিন।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ। বিবেচিত সময়কালের মধ্যে ৩টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৭৫৭ রান করেছেন হোপ। বর্ষসেরা টি-টোয়েন্টি পুরস্কারের খেতাবটা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কেমো পল। উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন গতিতারকা ওশানে থমাস।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্যার গ্যারি সোবার্সের পর প্রায় ৪৫ বছরের পরে প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় হিসেবে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করেছিলেন হোল্ডার। এছাড়াও ২০০১ সালে কোর্টনি ওয়ালশের পর বোলিং র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭৭৮ রেটিং অর্জন করেন তিনি।

এছাড়া জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন হোল্ডার। যা কি-না ৮ বার তার নিচে নেমে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সবমিলিয়ে বিবেচিত সময়ের মধ্যে মাত্র ৮ ম্যাচে ৫৬৫ রান ও ৪০ উইকেট শিকার করেছেন হোল্ডার। যে কারণে সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারে পেতে কোনো সমস্যা হয়নি তার।

অন্যদিকে মাসছয়েক আগে নারী টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করেছেন ডটিন। মাত্র ৫ রানে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৬ ইনিংসে ২০৭ রান ও ১৫ উইকেট শিকার করে নিজেকে সবার চেয়ে ওপরে নিয়ে গেছেন ডটিন।

পুরুষ ক্রিকেটের যত পুরস্কারে
বর্ষসেরা ক্রিকেটার: জেসন হোল্ডার
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: জেসন হোল্ডার
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: শাই হোপ
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: কেমো পল
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: ওশানে থমাস

নারী ক্রিকেটের যত পুরস্কারে
বর্ষসেরা ক্রিকেটার: দেয়ান্দ্রা ডটিন
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: দেয়ান্দ্রা ডটিন
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: দেয়ান্দ্রা ডটিন

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১