,

অবশেষে ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ক্ষমতাসীন জোটের শরিক ডানপন্থী লিগ দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনির সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার কাছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন কন্তে। প্রেসিডেন্টের পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে ইতালির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে। খবর বিবিসির।

পদত্যাগের আগে দেয়া বক্তব্যে সালভেনিকে ‘সুবিধাবাদী’ ও ‘দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বুধবার অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আলোচনা চলাকালে কন্তেকেও উপস্থিত থাকার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট।

কোনো রাজনৈতিক দল সরকার গঠনে আগ্রহী না হলে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারবেন। এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

২০১৮ সালের মার্চে ইতালির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথাবিরোধী দল ফাইভস্টার মুভমেন্ট ও ডানপন্থী লিগ দলের জোট সরকার গঠন করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর