,

আমিরাতে মোদিকে সর্বোচ্চ সম্মাননা না দিতে চিঠি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননা না দিতে আহ্বান জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। বার্ড ফোড থেকে নির্বাচিত নাজ শাহ নামের ওই মুসলিম এমপি আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ানকে লেখা এক চিঠিতে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। খবর পাকিস্তানি গণমাধ্যম জিয়ো টিভি’র।

ক্রাউন প্রিন্সকে লেখা ওই চিঠিতে নাজ শাহ বলেন, আমাদের সঙ্গে বসবাসরত হাজারো কাশ্মীরি নয়, বরং আমি নিজেকে একজন কাশ্মীরি হিসেবে চিন্তা করে আপনাদের সিদ্ধান্তে হতাশ হয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আমিরাতে সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেয়ায় আমরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছি।

মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ানের দৃষ্টি আকর্ষণ করে নাজ শাহ বলেন, বিগত ১৫ দিন ধরে কাশ্মীরি জনগণের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, আপনি নিশ্চয় সে বিষয়ে অবগত রয়েছেন। এই মুহূর্তে কাশ্মীরের মানুষ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দুই পৃষ্ঠার ওই চিঠিতে মুসলিম এ ব্রিটিশ এমপি আরও বলেন, ব্যবসায়িক স্বার্থের কারণে আপনারা যদি কাশ্মীরি জনগণের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে অন্তত আরব আমিরাতের জনগণের কথা ভেবে আপনাদের এ বিষয়ে নীরব থাকা উচিত।

উল্লেখ্য, তিনদিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেয়া হবে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর