সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বির রহমানের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিয়ের ফুল ফুটেছে কয়েক মাস আগেই। চলতি বছরের মার্চেই ঘরোয়া পরিবেশে ‘আকদ’ অনুষ্ঠান হয়। সে সময় সাব্বির বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’

এরই মধ্যে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে এসেছেন। সব ঝামেলা আপাতত শেষ। ‘আকদ’র পাঁচ মাস পর এ সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির। আজ (মঙ্গলবার) বিবাহোত্তর সংবর্ধনা হলো বেশ ঘটা করে, জমকালো আয়োজনেই।

সাব্বিরের স্ত্রীর নাম মালিহা তাসনিম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে হয়েছে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান। এতে ঘনিষ্ঠজনরাসহ অনেকেই আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন।

২৭ বছর বয়সী সাব্বির বাংলাদেশ দলের অনত্যম প্রতিভাধর ব্যাটসম্যান। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য তার সুনাম আছে, সেই সঙ্গে লেগস্পিন বোলিংটাও জানেন। দেশের হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক