সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীর ইস্যু : ভারতের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা করছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক আদালতে তুলবে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছেন, ন্যায়বিচার পেতেই কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে তার দেশ। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভায়।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন-এর এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘কাশ্মীর মামলাটি আমার আন্তর্জাতিক বিচারিক আদালতে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আইনি দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ানও পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি (কাশ্মীর) আন্তর্জাতিক আদালতে তোলার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গত পাঁচ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। সংবিধানের ওই অনুচ্ছেদ অনুযায়ী, স্বায়ত্বশাসন ও বিশেষ মর্যাদা পেত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। এছাড়া কাশ্মীরকে বাগ করে জম্মু ও কাশ্মীর নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিল পাস ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে বহিষ্কার করে ইসলামাবাদ। দিল্লিতে নিযুক্ত নিজেদের হাইকমিশনারকে ফিরিয়ে নেয়। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক অবনমন এবং ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত ঘোষণা করে ইমরান খানের প্রশাসন। বিষয়টি নিয়ে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা দেয় দেশটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক