,

কাশ্মীরে গুলাম নবীকে ঢুকতে ফের বাধা, ফেরত পাঠানো হল দিল্লিতে

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদকে জম্মু-কাশ্মীরে ঢুকতে আবারও বাধা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জম্মু বিমান বন্দর থেকে দিল্লিতে ফেরত পাঠানো হয়।

জি নিউজের খবর, এর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের দু’দিন পরেই জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর বিমানবন্দর যান গোলাম নবী। তবে পরিস্থিতির অবনতির আশঙ্কা করে তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরের বিমানেই রওনা দেন দিল্লি।

এদিকে, সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী অভিযোগ করেন, ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। উপত্যাকার কেউ খুশি নন এই সিদ্ধান্তে। গুলামের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। উত্তর কাশ্মীরের কয়েকটি জায়গা বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে, এখনও পর্যন্ত মোটের উপর শান্ত রয়েছে জম্মু-কাশ্মীর।

তবে কেন্দ্রের দাবি, জম্মু ও কাশ্মীরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। অধিকাংশ স্কুল, কলেজ খুলেছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতির হার তুলনায় কম। শুরু হয়েছে সরকারি কাজকর্মও। নিরাপত্তার কথা মাথায় রেখে আধা সেনা মোতায়েন রয়েছে সব জায়াগায়। যদিও বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের এখনও আটক করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর