,

বোলিং কোচ ঢাকায়, বিমানে প্রধান কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছাবেন। তিনি এখন পথে আছেন।

বুধবার থেকে শুরু হয়ে যাবে প্রধান কোচ ও বোলিং কোচের মিশন। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু হবে ডমিঙ্গো-ল্যাঙ্গাভেল্টের বাংলাদেশ মিশন।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে কোচিংয়ের যাত্রা শুরু করেন বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো। পরের বছরই ২০১৩ সালে গ্যারি কারেস্টেনের জায়গায় সকল ফরম্যাটে তিনি দায়িত্ব নেন। এর আগে আরেক দক্ষিণ আফ্রিকান বোলার শার্ল ল্যাঙ্গাভেল্টকে দুই বছরের চুক্তিতে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

১৯৭৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া চার্লস ল্যাঙ্গাভেল্ট আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তার দেশের হয়ে ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে তিনি ১০০টি উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১