সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের পর মোদিরও ট্রাম্পকে ফোন

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ৩০ মিনিটের এই কথোপকথনে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের। খবর কলকাতা 24×7 এর।

ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তান প্রসঙ্গেও ট্রাম্প-মোদির কথা হয় এবং পাকিস্তানের অ্যান্টি-ইন্ডিয়া কাজকর্মে বিপদ বাড়ছে, এবং ভারত এই ধরণের কাজ বরদাস্ত করবে না বলে মোদি জানান বলে জানা গিয়েছে।

এদিকে এর আগেই, জম্মু-কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেন। কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের নিজেদের মধ্যেই সমাধান করা উচিত বলে মনে করেন তিনি। নিউইয়র্কে ইউএনএসসির বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেন।

জানা যায়, হোয়াইট হাউজ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যেই দ্বিপাক্ষিক কথা হওয়া প্রয়োজন। সেই সঙ্গে এই বিষয়ের গুরুত্ব কতটা সেই নিয়েও কথা হয় বলে জানা যায়। ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিদলে শুক্রবার দুপুরে এই বিষয়ে জানান।

জানা যায়, জাতিসংঘের বৈঠকের আগে অন্তত ২০ মিনিট কথা বলেন তারা। এমনটাই জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে শাহ মেহমুদ কুরেশি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলের পরিস্থিতি এবং বিশেষত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দুজন মত বিনিময় করেন। ট্রাম্প ও ইমরান খান আফগানিস্তান নিয়েও আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক