,

চোটের কবলে সৌম্য সরকার

news-image

স্পোর্টস ডেস্ক : অদ্ভুতভাবে চোট বাঁধিয়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। আজ থেকে থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পেই জানা গেছে সৌম্যর এই অদ্ভুতভাবে পাওয়া চোটের ব্যাপারে।

শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে অনেক ক্রিকেটার পাড়ি জমিয়েছিলেন নিজ নিজ বাড়িতে। নিজেদের মতো করে কাটিয়েছেন ঈদের ছুটি, ছিল না ক্রিকেটীয় ব্যস্ততা। আর ঈদের ছুটিতে নিজ জেলা সাতক্ষিরা থাকাকালীন বাসা থেকে বের হওয়ার সময় কাঠের গুঁড়ির মতো একটি ভারি বস্তুর সাথে পায়ে আঘাত লাগে সৌম্যের। সেই আঘাত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।

যদিও হাসিমুখেই যোগ দিয়েছিলেন দুই সতীর্থ সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। তখন জানা যায়নি চোটের খবর। অবশ্য তৎক্ষণাৎ জানানোর মতো এতো গুরুতরও নয় চোটটি।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হওয়া ক্যাম্পে সৌম্যসহ যোগ দিয়েছেন ২২ ক্রিকেটার। আছেন মাশরাফি বিন মর্তুজা। সকাল থেকে ক্যাম্প শুরু হয়ে জিম সেশন শেষে এই প্রতিবেদন লেখার সময় চলছে ক্রিকেটারদের বিপ টেস্ট।

ছুটির কারণে ক্যাম্পে যোগ দেয়া হয়নি সাকিব আল হাসান ও সাব্বির রহমানের। ক্যাম্পে ৩৫ জন ক্রিকেটার ডাক পেলেও বড় একটি অংশ অনুপস্থিত ইমার্জিং ক্রিকেট দলের সিরিজের কারণে। সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং স্কোয়াডে আছেন বেশ কজন তরুণ ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১