,

মারা গেছে ভেবে চিতাবাঘের ছবি তুলতে গিয়ে বিপত্তি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ খানিকক্ষণ কে’টে গেলে রাস্তার ধারে পড়ে থাকা চিতাবাঘ নড়াচড়া করছিল না। তাতেই সাহস বাড়ে উৎসাহী জনতার। তারা ভেবেছিল চিতাবাঘটি মারা গেছে।তাই ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলেই ঘটে বিপত্তি। আচমকাই উৎসাহী জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি।

সোমবার সকালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি চা বাগানের কাছে ঘটনাটি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।জানা গেছে, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল আঘাতে চিতাবাঘটিকে রাস্তার পাশের ছিটকে পড়ে।ঘটনার পর চা বাগানের শ্রমিকরা ওই রাস্তার ধারে ভিড় জমাতে শুরু করেন। পথচলতি মানুষও সেখানে জড়ো হন। নড়াচড়া না করায় চিতাবাঘটি মারা গেছে বলে মনে করেন তারা।

তাই ছবি তোলার লোভ সামলাতে না পেরে ধীরে ধীরে ‘মৃত’ চিতার কাছে এগোতে শুরু করেন। পাশাপাশি গেলেই তাদেরকে আক্রমণ করে বসে চিতাবাঘটি। কাছে থাকা একজনের কনুই কামড়ে ধরে তাকে টেনে নিয়ে যায়। তবে চিতাবাঘটি গুরুতর জখম থাকায় জীবন দিতে হয়নি চা বাগানে গাড়িচালক গোপাল চন্দকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। জাল এনে এবং ওষুধ ব্যবহার করে চিতাবাঘটিকে উদ্ধার করে স্থানীয় ‘লেপার্ড রেসকিউ সেন্টারে’ নিয়ে যান তারা। সেখানে চিতাবাঘটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ