উগান্ডার শিশুদের সঙ্গে ঝলমলে মিথিলা
ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের চমৎকার প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য ভক্ত-অনুরাগী তার। অভিনয়ের পাশাপাশি কাজ করছেন উন্নয়নকর্মী হিসেবেও।
সম্প্রতি আফ্রিকার দেশ উগান্ডা, রুয়ান্ডা ও তানজানিয়া ঘুরে এসেছেন তিনি। সেখানে শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেন। আর শিশুরাও মিথিলাকে পেয়ে উচ্ছ্বসিত।ফেসবুকে মিথিলার পোস্ট করা একটি ছবিতে তাকে আফ্রিকার শিশুদের সঙ্গে হাসিমুখে দেখা গেছে। ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, একই ফ্রেমে আমার জীবন ও কাজ।
জানা গেছে, ছবিটি আফ্রিকার ধেম উগান্ডায় তোলা। সেখানের শিশুদের নিয়ে কাজ করছেন তিনি।ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন মিথিলা। ব্রাকের পক্ষ থেকেই তিনি আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ করেন।










