সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেরা মেয়েদের সাজগোজ দখল করছে: তসলিমা নাসরিন

news-image

মেয়েদের ব্যায়াম, মেয়েদের সাজগোজ সবই ছেলেরা দখল করে নিচ্ছে। এমন মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু সাজগোজ দখল না করে রান্না-বান্না, ঘর দোর সাফ করা, বাচ্চা কাচ্চা লালন করার মতো কাজগুলো দখল করতে ছেলেদের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (১৯ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

নিচে তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:- ছেলেদের জ্বালায় জিমে ঢোকা যায় না, মেশিনই খালি পাওয়া যায় না। ইয়াং ইয়াং ছেলে, ২২ /২৩ বা বড়জোর ২৪/২৫ বছর বয়স, পাগলের মতো ব্যায়াম করছে, ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থাকছে। সিক্স প্যাকের নেশায় পেয়েছে এদের। শরীরে এক ফোঁটা চর্বি নেই, কোনও অসুখ বিসুখ নেই, কিন্তু মাসল বানাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শক্ত শক্ত ফোলা ফোলা মাসল দ্যাখে আর আনন্দ পায়। পারলে ২৪ ঘণ্টা এরা পড়ে থাকে জিমে। যে বয়সটায় বই পড়বে, ভ্রমণ করবে, সমাজের নানা বিষয়ে আলোচনা করবে, শিল্প, সাহিত্য, নাটক সিনেমা, বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নারীবাদ, সাম্যবাদ, পুঁজিবাদ, ইতিহাস ভুগোল, অধিকার আন্দোলন ইত্যাদি নিয়ে মেতে থাকবে, সেই বয়সটা জিমে শেষ করছে। ফিল্মের নায়কদের ছবি দেখে, আর স্বপ্ন দেখে ওদের মতো শরীর বানানোর। নায়কগুলো অভিনয়ের অ-ও জানে না, তাই মাসলই তাদের ভরসা।

আর এই প্রজন্মেরও মনে হচ্ছে যুক্তিবুদ্ধির য-ও মাথায় নেই, মাসলই ভরসা। কুসংস্কারে আচ্ছন্ন, কিন্তু চমৎকার শরীর চাই। জিম ভালো জিনিস। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। কিন্তু তার জন্য একট বয়স আছে। তার জন্য একটা সময়ও আছে। শরীর শরীর শরীর। আগে ভাবতাম, মেয়েরাই বুঝি শরীর নিয়ে অবসেসড। এখন দেখছি ছেলেরাই বেশি। আজকাল তো পারলারেও ছেলেরা ম্যানিকিওর পেডিকিওর, ফেসিয়াল ইত্যাদি করতে ঢুকছে। পারলারেও বোধহয় একসময় জিমের মতো ছেলেদের ভিড়ই বেশি হবে। পারলারেও হয়তো ছেলেদের জ্বালায় ঢোকা যাবে না। সব চেয়ারগুলো ওরাই দখল করে বসে থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক