সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি সিদ্ধ ডিমের দাম ২০০৪ টাকা! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

news-image

হোটেলের নাম ফোর সিক্স সিজন। সেখানে কাস্টমারকে খাবার টেবিলে দুটি সিদ্ধ ডিম পরিবেশন করা হয়। পরে এর মূল্য ধরা হয় এক হাজার ৭০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২০০৪ টাকা!এমনটাই ঘটেছে শনিবার ভারতের মুম্বাই শহরের একটি হোটেলে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানায়, গত শনিবার মুম্বাই শহরের ফোর সিক্স সিজন নামের পাঁচ তারকা হোটেলে দুটি সিদ্ধ ডিমের এমন দাম রাখা হয়েছে।

কার্তিক ধর নামে এক লেখক উঠেছিলেন সেই হোটেলে। সেখানে সকালের নাস্তায় সিদ্ধ ডিম দুটি খেয়েছিলেন তিনি। এজন্য তাকে ১ হাজার ৭০০ রুপি জমা করতে হয় হোটেল কর্তৃপক্ষের কাছে। প্রথমে খাবার বিল দেখে হতচকিত হয়ে যান তিনি। এরপর সিই বিলের ছবি তুলে শনিবারই টুইটারে নিজের অ্যাকাউন্টে আপলোড করেন।

এরপরই তা সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে হোটেল কর্তৃপক্ষকে কটাক্ষ করে নানা মন্তব্য করেছে ভারতীয় নেটিজেনরা। বিষয়টি ভাইরাল হয়ে পড়লে এনডিটিভিসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ নিয়ে সংবাদ পরিবেশন করে ও বিষয়টি হোটেল কর্তৃপক্ষের ভুল কিনা সে বিষয়ে প্রশ্ন করে।যদিও হোটেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুটি সিদ্ধ ডিমের মূল্য এতো মূল্য রাখা নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে গণমাধ্যমে খবরটি প্রকাশের পর তা মুম্বাই আয়কর বিভাগ্র চোখে পড়েছে এবং তারা এর যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, এর আগেও একইরকম ঘটনায় দেশটির চণ্ডীগড়ের আয়কর বিভাগ এক হোটেল কর্তৃপক্ষকে ২৫ হাজার রুপি জরিমানা করেছিল। সেবার চণ্ডীগড়ের পাঁচতারকা হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট দুটি কলার দাম রেখেছিল ৪৪২ রুপি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক