সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘পাকিস্তানের কাশ্মীরের’ দখল চায় ভারত!

news-image

এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে চায় মোদি সরকার। এ বিষয়ে বিজেপির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, যদি দ্বিপাক্ষিক আলোচনা হয়, তাহলে এখন আর জম্মু-কাশ্মীর নিয়ে হবে না, হবে পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে। রোববার একটি জনসভায় তিনি এসব কথা বলেন। রাজনাথ সিং বলেন, যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়, তাহলে এখন সেটা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।

পাকিস্তান জম্মু ও কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে দরবার করছে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, আমাদের প্রতিবেশী (পাকিস্তান), আন্তর্জাতিক মহলে দরবার করছে, তারা বলছে ভারত ভুল করেছে। অথচ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বেশীরভাগ দেশই সহমত পোষণ করে যে, জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক