,

স্বাধীনতা দিবসের ‘সেরা কনস্টেবল’ ঘুষসহ হাতেনাতে ধরা

news-image

‘সেরা কনস্টেবলে’র পুরস্কার পেয়েছিলেন এক পুলিশ সদস্য। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই ঘুষসহ হাতেনাতে ধরা পড়েছেন তিনি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশের কনস্টেবল পাল্লে তিরুপতি রেড্ডিকে নগদ ২১ হাজার টাকাসহ (১৭ হাজার রুপি) হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতিদমন ব্যুরো (এসিবি)। গতকাল শুক্রবার তিনি গ্রেপ্তার হন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাহবুবনগরের আই-টাউন পুলিশ স্টেশনে দায়িত্বরত কনস্টেবল তিরুপতি গত বৃহস্পতিবার (১৫ অগাস্ট) স্বাধীনতা দিবসে সেরা কন্সটেবলের পুরস্কার পান। রমেশ নামে এক বালু ব্যবসায়ী তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ করেন।

রমেশের অভিযোগ বালু পরিবহনের যথাযথ অনুমতিপত্র থাকার পরও দিনের পর দিন তিরুপতি তার কাছ থেকে ঘুষ দাবি করে আসছেন। এর আগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু তাও নথিভূক্ত করেননি তিরুপতি। এরপর অভিযানে নামে এসিবি। শুক্রবার তিরুপতিকে আরেকজনের কাছ থেকে নেওয়া ঘুষসহ গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর