,

পূজায় অপু বিশ্বাসকে নিয়ে বাপ্পীর শ্বশুরবাড়ির মধুর গল্প

news-image

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে জুটি করে তাক লাগিয়ে দেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আলোচিত এই ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। গেল বছর ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল শুধু গানের শুটিং।

তারমধ্যে একটি গানের শুটিং শেষ হলো সম্প্রতি। গেল কয়েকদিন ধরেই গানের শুটিংয়ে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এই তথ্য নিশ্চিত করে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ঈদের ছুটির মধ্যে আমরা গানের শুটিং করেছি। আর একটি গানের দৃশ্যায়ণ বাকী আছে। দ্রুতই সেটি শেষ করে সেপ্টেম্বরে ছবিটি সেন্সরে জমা দিতে চাই।’

কবে মুক্তি পাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২? প্রশ্নের জবাবে দেবাশীষ জানান, ‘এটি বিগ বাজেটের পারিবারিক আমেজের সিনেমা। তাই কোনো একটি উৎসবে কেন্দ্র করে ছবিটি মুক্তি দিতে চাই। প্রযোজনা প্রতিষ্ঠানও আমার ইচ্ছের সঙ্গে একমত। সবকিছু ঠিক থাকলে আসছে দুর্গা পূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।’

এ ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘দেবাশীষ দাদার সঙ্গে এর আগে শুভ বিবাহ নামে একটি ছবিতে কাজ করেছি। অভিজ্ঞতা ভালো ছিলো। নতুন করে এই ছবিটিকে ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। আর বাপ্পীর সঙ্গে প্রথম কাজ নিয়েও আমি বেশ আশাবাদী। দর্শকরা বেশ কিছু চমক পাবেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে।’

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এই পরিচালকের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটি।

১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নির্মাণ করছেন। যদিও এটি আগের ছবির সিক্যুয়েল নয় বলে জানিয়েছেন নির্মাতা। বাপ্পী-অপু ছাড়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১