শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের কিশোরকে অপহরণের পর মধ্য বয়সী নারীর ধর্ষণ!

news-image

১৬ বছরের নাবালক এক কিশোরকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছেন এক ৩৮ বছর বয়সী নারী। এঘটনায় ওই নারীকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের কুরালা এলাকায়।

বুধবার মুম্বাই পুলিশ জানান, পুলিশের কাছে ওই কিশোর জবানবন্দীতে জানিয়েছে তাকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য করেন ৩৮ বছর বয়সী এক নারী।

জানা যায়, গত ২৯ জুন নাসতা করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু বিকাল পর্যন্ত সে বাসায় ফেরেনি। তার বাবা থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন। একইদিকে ওই সময় ওই মহিলার স্বামী থানায় একটি ডাইরি করে। যাতে তিনি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারে তারা দুজন মুম্বাইয়ের কুরাল রেলওয়ে স্টেশনের পাশে একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই ওই কিশোরকে উদ্ধার করা হয়।

ওই কিশোর পুলিশের কাছে জানায়, ২৯ জুন তাকে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান ওই মহিলা। এরপর তার ফোন ও সিম ভেঙে ফেলেন তিনি। কিশোরের অভিযোগ ওই নারী তাকে শারীরিক মিলনে বাধ্য করে। ইতোমধ্যে ওই মহিলাকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : দি বাংলাদেশ টুডে