,

মার্কিন মায়ের চালচলন খারাপ, এই কারণে সন্তানকে লালনপালনের অধিকার কেড়ে নিলেন সৌদি আদালত

news-image

নিউজ ডেস্ক।। আদালত বলেছেন, বেথেনি ভিয়েরা নামের এই মার্কিন মায়ের চালচলন অতি পশ্চিমা ঘরানার। এ কারণে তিনি তার কন্যা জাইনার লালনপালন ভালোভাবে করতে পারবেন না। এখন বেথেনির বাবা মা আশঙ্কা করছেন, নাতনির সঙ্গে নিজ সন্তানকেও হারাতে হতে পারে তাদের। তবে জানা গেছে বেথেনি বিষয়টি নিয়ে আপিল করবেন।

বেথেনির মা কেথি এই বিষয়ে সিএনএনকে বলেন, ‘যদি জায়না সৌদি আরব ত্যাগ না করতে পারে আমাদের মেয়েও পারবে না। আমরা আমাদের নাতনিকে ভালোবাসি। আমাদের সবচেয়ে বড় ভয়, আমরা হয়তো তাকে আর দেখতে পাবো না।’

৩২ বছর বয়সী শিক্ষার্থী ও যোগ ব্যায়াম প্রশিক্ষক বেথেনি ২০১১ সালে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে সৌদিআরব যান। সম্প্রতি তিনি তার সৌদি স্বামীকে তালাক দেন। এসময় তিনি তাদের ৪ বছর বয়সী কন্যার লালন পালনের অধিকার পান। তবে গত জুলাই মাসে আদালত জানান, তিনি সন্তান পালনের যোগ্য নন।

রায়ে বিচারক আব্দুল-এল্লাহ ইবনে মোহাম্মেদ আল তাওয়াজরি লেখেন, ‘এই মা ইসলামে নতুন, এই দেশে সে বিদেশী, সে এদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিব্রত করে। জায়নাকে এই অপসংস্কৃতি থেকে আমাদের আটকাতেই হবে। এই বয়সেই তা করতে হবে।’

এই বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিষয়ক জেষ্ঠ্য গবেষক রত্না বেগম সিএনএনকে বলেন, ‘এই সিদ্ধান্ত দিয়েছেন পুরুষ বিচারকরা। যারা শিশুদের প্রয়োজনের চেয়ে শরিয়া আইনের প্রতি বেশি বিশ্বস্ত।’ উল্লেখ্য, সৌদি আরব খুব কঠিন শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর