,

শ্বেতার দ্বিতীয় স্বামী মেয়েকে অশ্লীল ছবি দেখাতেন!

news-image

বিনোদন ডেস্ক : নিজের স্বামীর অত্যাচারের কথা আগেই বলেছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। কিন্তু মেয়ে পলক এনিয়ে কখনো মুখ খোলেননি। এমনকি যখন অভিনেত্রী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান, তখনও তার সঙ্গে ছিলেন পলক। কিন্তু এবার তিনিও বাবার বিরুদ্ধে মুখ খুললেন। বললেন, মায়ের উপর সত্যিই খুব অত্যাচার করতেন বাবা। এমনকি তার দিকেও কুদৃষ্টি দিতেন।

অভিনবের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকেই, তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। যদিও বিষয়টি প্রথমে গুজব বলে উড়িয়ে দেন তারা। কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে উভয়ের মধ্যের ফাটল। যা গত সপ্তাহে স্পষ্ট হল।

মুম্বাইয়ের সমতানগর থানায় স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। অভিযোগের ভিত্তিতে অভিনব কোহলিকে থানায় ডেকে চার ঘণ্টা জেরা করে পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেওয়া বয়ানে তার এবং মেয়ে পলকের উপর অভিনবর অকথ্য অত্যাচারের বর্ণনা দিয়েছেন টেলি অভিনেত্রী৷ জানিয়েছেন, মদের নেশায় মত্ত হয়ে মেয়েকে মারধর করত তার স্বামী। শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তার উপরেও।

এবার শ্বেতার সমর্থনে মুখ খুললেন পলকও। তিনি জানিয়েছেন, সৎ বাবা তাকে অশ্লীল ছবি দেখাতেন। এমনকি অশালীন ইঙ্গিতও করতেন। তিনি যে একাধিকবার গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন, সেকথাও সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানান শ্বেতা তনয়া। যদিও তার বয়ান অনুযায়ী, শ্বেতার গায়ে অভিনব কখনো হাত তোলেননি। যেদিন তোলেন, সেদিনই অভিনবের বিরুদ্ধে শ্বেতা অভিযোগ দায়ের করেন। পলক আরও লেখেন, আপনাদের কোনো ধারণা নেই, দু’টি বিয়েতেই আমার মাকে কী পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে।… সময় হয়েছে মায়ের পাশে দাঁড়ানোর। ওর মতো মনের জোর আমি আর কারও মধ্যে দেখিনি। নিজের চোখে মায়ের সংগ্রামের প্রতিটি মুহূর্ত দেখেছি আমি।

যদিও শারীরিক ভাবে তাকে কখনও অত্যাচার করা হয়নি বলে লিখেছেন পলক। কিন্তু এমন অশালীন ইঙ্গিত করতেন, সেটাই অসহ্যকর ছিল। মেয়ের সঙ্গে কোনো বাবা এমন কাণ্ড ঘটান না বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১