,

লা লিগা জয় দিয়ে শুরু রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুমে ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জয় ছিল রিয়াল মাদ্রিদের। হতাশার এই সময় কাটিয়ে তারা লা লিগায় শুভ সূচনা করেছে। শনিবার তারা ১০ জনের দল নিয়ে ৩-১ গোলে জিতেছে সেল্তা ভিগোর মাঠে।

ম্যাচের শুরুতেই ছিল চমক। জিনেদিন জিদান একাদশে রেখেছিলেন গ্যারেথ বেলকে। প্রথম গোলেই অবদান রাখেন ওয়েলস ফরোয়ার্ড। ১২ মিনিটে বাঁ দিক থেকে তিনি বল বাড়িয়ে দেন ছোট বক্সে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় করিম বেনজিমার কাছে। ফরাসি স্ট্রাইকার খোলেন গোলমুখ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর উদযাপন করেছিল সেল্তা। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ সাইডের কারণে ব্রেইস মেন্দেসের গোলটি বাতিল করে। বিরতির পর তৃতীয় মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় রিয়ালকে। তারা আরও বড় ধাক্কা খায় লুকা মদরিচ ৫৫ মিনিটে দেনিস সুয়ারেসকে কড়া ট্যাকল করলে। ভিএআর দেখে এই ক্রোয়েট মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।

শেষ ৩৪ মিনিট ১০ জন নিয়েও দারুণ লড়াই করেছে রিয়াল। ৬০ মিনিটে বেনজিমার একটি শট গোলপোস্টে লাগে। পরের মিনিটেই মার্সেলোর অ্যাসিস্টে ৪০ গজ দূর থেকে অসাধারণ গোল করেন টনি ক্রুস। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে বেনজিমার বানিয়ে দেওয়া বলে ৩-০ করেন লুকাস ভাসকেস। ইনজুরি সময়ে ইকার লোসাদা সেল্তার হয়ে একটি সান্ত্বনার গোল করেন।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ