সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় বলবেন মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক।। দশ বছর আগে টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন মাশরাফি। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকেও বিদায় নেন তিনি। এবার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মোর্তুজা। এই সিদ্ধান্তটি নিতে মাস দেড়েক সময় লাগবে বলে তিনি গতকাল বিসিবিকে জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে, মাশরাফি যদি অবসরে যেতেই চান তা হলে তাকে সম্মানের সঙ্গেই বিদায় জানাবে বিসিবি। সেটা কীভাবে তাও জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, আফ্রিকার দেশ জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০১ সালে ওয়ানডে অভিষেক ঘটেছিল মাশরাফির। সেপ্টেম্বরে সেই জিম্বাবুয়ের বিরুদ্ধেই সিরিজ খেলে বিদায় জানানোর কথা ভাবছে বিসিবি। তিনি বলেন, এ বছর যেহেতু দেশের মাটিতে বাংলাদেশ দলের কোন ওয়ানডে সূচি নেই, তাই মাশরাফিকে বিদায় দিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি।

তিনি বলেন, ঢাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। তখনই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীক সিরিজ খেলার জন্য জিম্বাবুয়েকে প্রস্তাব দিবে বিসিবি। ওই সিরিজ দিয়েই মাশরাফি তার ক্যারিয়ারের ইতি টানবেন।
তবে এর আগে মাশরাফি বিন মোর্তুজার অবসর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি। ওয়ানডে অধিনায়ককে বিদায় দিতে বিশেষ পরিকল্পনা থাকার কারণেই এই আলোচনা। এই মুহূর্তে মাশরাফির সময়টা ভালো যাচ্ছে না এবং তিনি নিজেই বলেছেন তার মধ্যে দেয়ার মতো খুব বেশি কিছু নেই। এ অবস্থায় আমাকে অবসরের কথাই ভাবতে হচ্ছে। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক