,

ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে : হিজবুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইসরাইলের বিরুদ্ধে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের ১৩তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক ভাষণে সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়েও আমেরিকার থেমে যাওয়াকে তেহরানের একটি বিশাল অর্জন বলে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, এখান থেকে বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা হলেও ইরানের সামরিক শক্তি আঁচ করতে পেরেছেন।

ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত’সহ আরো কিছু আঞ্চলিক দেশ মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইয়েমেন ও সিরিয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা করার পাশাপাশি লেবানন ও ইরাকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বর্তমানে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে জানিয়ে সংগঠনটির মহাসচিব ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ করে বলেন, ইসরায়েলি সেনারা লেবাননে অনুপ্রবেশ করলে তাদেরকে হত্যা করার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান