সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ভূমিধসে নিখোঁজ ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ পশ্চিম চীনে শুক্রবার একটি রেলওয়ের একাংশের ওপর ভূমিধসে কমপক্ষে ১৭ ব্যক্তি নিখোঁজ রয়েছে। রেলওয়েটিতে মেরামত কাজ চলছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এ এফপি’র।

চায়না ডেইলি’র খবরে বলা হয়, নিখোঁজ ওই ১৭ ব্যক্তিকে বুধবার রেলওয়ে ট্রাক সংস্কার কাজে নিযুক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা সংবাদপত্রকে জানান, সিচুয়ান প্রদেশের গানলুন জেলায় অতি দ্রুত এ ভূমিধসের ঘটনা ঘটে।

চায়না রেলওয়ে চেংদু গ্রুপের চেন কুন নামে এক কর্মকর্তা বলেন, ‘একটি ট্রাক ঘটনাস্থল অতিক্রম করে গেলে আমি পাহাড়ের ঢাল অকস্মাৎ আন্দোলিত হতে দেখতে পেয়ে, চিৎকার করে সবাইকে দৌঁড়ে পালাতে বলি।’

সংবাদপত্রের খবরে বলা হয়, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রেলওয়ে ট্রাকের ৭০ মিটার ভূমিধসে চাপা পড়েছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে