সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দিল জিব্রালটার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেলবাহী একটি ট্যাংকার জিব্রাল্টার কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে ছেড়ে দিয়েছে। গত ৪ জুলাই ট্যাংকারটি ব্রিটিশ শাসিত এ অঞ্চল থেকে আটক করা হয়েছিল। ইরানের এক শিপিং কর্মকর্তা শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।

ট্যাংকার থেকে কোনো কিছু সিরিয়ায় পাঠানো হবে না মর্মে লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার জিব্রালটারের সুপ্রিম কোর্ট সেটি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।

ব্রিটিশ রয়েল মেরিনের সহায়তায় ট্যাংকারটি জব্দ করা হয়। জব্দের পর থেকে ইরান ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় এবং প্রত্যুত্তরে ইরান ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরো’ হরমুজ প্রণালীতে আটক করে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল বহন করে সিরিয়ার বানিয়াস রিফাইনারি উদ্দেশে যাওয়ার অভিযোগে ইরানের ওই ট্যাংকারটি জব্দ করে জিব্রালটার কর্তৃপক্ষ। তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক