বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল শুরু

Train Startটানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূইয়া ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা শুরু করে। এসময় উদ্ধারকারী রেল শ্রমিকরা দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি সরিয়ে ফেললে রাত সোয়া ১১ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস (৩৮) ট্রেন লাইনচ্যুত হয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।