সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির সঙ্গে ধাক্কা লেগে ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ বিমানের!

news-image

অনলাইন ডেস্ক : একপাল শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ল বিমানের ইঞ্জিন। তখন বিমানবন্দর পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই। বিমানের ২৩৩ জন যাত্রী তখন নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। তখন বিমানচালকের উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় প্রাণে বাঁচলেন সকলেই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মস্কোর ঝুকভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্রে খবর, নির্ধারিত সময়েই বিমানবন্দর ছেড়ে আকাশে ওড়ে ইউরাল এয়ারলাইনসের এয়ারবাস ৩২১। মোটামুটিএক কিলোমিটার দূরত্ব পার হতেই আচমকাই বিমানের সামনে এসে পড়ে একপাল শঙ্খচিল। শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের ইঞ্জিন। তখন জরুরি অবতরণ করা ছাড়া অন্য কোনও পথই খোলা ছিল না। তাই কাছের একটি ভুট্টা ক্ষেতেই বিমান নামানোর সিদ্ধান্ত নেন চালক।

জরুরি অবতরণের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। বিমানের এক যাত্রী মোবাইলে জরুরি অবতরণের ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল। বিমানের ২৬ জন যাত্রী আহত হলেও এই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন সকলেই। এই ঘটনার পর বিমানচালক দামির ইউসুপভ এখন সকলের কাছে ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক