শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

news-image

বিনোদন প্রতিবেদক : শিরোনাম দেখে আঁতকে উঠতে পারেন অনেকেই। তবে উৎকণ্ঠার কারণ নেই। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্ত্রীকে নিয়ে ঢাকায় দাঙ্গা-হাঙ্গামা এমন কিছুই হচ্ছে না। ‘যদি একদিন’ ছবির পর আবারও এই নায়িকাকে দেখা যাবে বাংলাদেশের ছবিতে। নাম ‘বিক্ষোভ’। এটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘কিছুদিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। আগামী ১ সেপ্টেম্বর থেকে আমরা ঢাকায় ছবির শুটিং শুরু করব।’

শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন? জানতে চাইলে এই নির্মাতা জানান, এ বিষয়ে এখনো আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। শিগগিরই তা চূড়ান্ত করা হবে, তখনই সবাইকে জানাবো।

জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। এতে আরও অভিনয় করবেন ভারতের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

এর আগে, যৌথ প্রযোজনায় ছবি ‘শিকারী’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। যৌথ প্রযোজনার বাইরে একক বাংলাদেশি ছবি হিসেবে শ্রাবন্তী অভিনয় করেন ‘যদি একদিন’এ।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা