সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়া খলিফা পেশা বদলাচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : এক সময়কার জনপ্রিয় পর্ন তারকা মিয়া খলিফা। পর্ন ছবিতে অভিনয় করে বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তবে এই পেশায় কাজ করে সেভাবে টাকা রোজগার করতে পারেননি। কারণ পারিশ্রমিক ছিল খুবই কম। তাইতো সেই অভিনয় ছেড়ে দিয়েছেন এই পর্নস্টার।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিয়া খলিফা। সেই সাক্ষাৎকারের কিছু অংশ নিজের টুইটারেও শেয়ার করেছেন এই সাবেক পর্ন তারকা। যা সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

মিয়া খলিফার কথায়, মানুষের ধারণা পর্ন ছবিতে অভিনয় করে আমি হয়তো মিলিয়ন ডলার রোজগার করেছি। তবে এমনটা এক্কেবারেই সত্যি নয়। পর্ন ছবিতে অভিনয় করে আয় হয়েছে মাত্র ১২ হাজার ডলার।

তিনি আরও বলেন, পর্ন দুনিয়া ছাড়ার পরও পর্নস্টার হিসাবে নিজের ইমেজ থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল। গত ৫ বছর হল এই দুনিয়া থেকে বের হয়ে আসার পরও সার্চিংয়ে আমার নাম বারবার উঠে আসে। সে কারণেই অনেকের ধারণা হয়তো আমি এখনও পর্ন ছবিতে কাজ করি।

মিয়া খলিফা আরও জানান, পর্ন ছাড়ার পর কাজ পেতে ভীষণই সমস্য হয়েছিল। কারণ তার বায়োডাটায় তখন কিছুটা গ্যাপ পড়ে গিয়েছিল। তবে পর্ন ছাড়ার পরও কয়েকবার পুরনো কিছু ভিডিওর লিঙ্ক শেয়ার করে কিছু টাকা রোজগার করেছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, ২০১৪ এর অক্টোবরে প্রথম পর্ন ছবিতে তিনি কাজ করেন। তারপর মাত্র কয়েকমাস তিনি এই দুনিয়ায় কাজ করেছেন। এখানেই শেষ নয়, পর্ন ছবিতে কাজ করার জন্য কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন মিয়া খলিফা।

প্রসঙ্গত, মিয়া খলিফার জন্ম লেবাননে। মাত্র ১০ বছর বয়সে তিনি আমেরিকায় চলে যান। ২০১৪ সালে পর্ন ছবিতে আসার পর সবচেয়ে বেশি জনপ্রিয় পর্নস্টারের স্বীকৃতি পান তিনি। বর্তমানে সাংবাদিক হিসাবে মিয়া খলিফা একটি খেলাধুলার অনুষ্ঠান পরিচালনা করছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক