,

জাকির নায়েককে ভারতে পাঠালে ‘হত্যা করা হবে’: মাহাথির

news-image

নিউজ ডেস্ক।। বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ভারতে পাঠালে হত্যার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন মাহাথির। খবর মালয় মেইল’র। সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের মাহাথির বলেন, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অনুপ্রেরণার অভিযোগের মামলায় জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা তাকে (জাকির নায়েক) ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে আছেন। ‘তাই তিনি (জাকির নায়েক) আজ এখানে, তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তারা নিতে পারে,’ বলেন মাহাথির।

গতকাল এর আগে গত মাসে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে মাহাথির সাক্ষাৎকারে বলেন, জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দিতে চান না তিনি। তার মতে, মালয়েশিয়া জাকির নায়েককে থাকতে দিতে চায় না। কিন্তু তাকে বিতাড়িত করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্য কোনো দেশ নায়েককে আশ্রয় দিতে রাজি নয়।

সম্প্রতি জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশনাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেন, মালেশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে জাকির নায়েক। কুলাসেগারান আরও বলেন, ভারতে আর্থিক কেলেঙ্কারী ও মৌলবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত জাকির নায়েক। সময় হয়েছে তাকে ভারতের প্রশাসনের হাতে তুলে দেওয়ার।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান