,

গরীবদের আর গ্রিনকার্ড দেবে না ট্রাম্প প্রশাসন

news-image

ডেস্ক রিপোর্ট।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন থেকে স্বল্প আয়ের মানুষদের আর যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড দেবে না। সোমবার প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আয় ন্যূনতম সীমা না পেরোলে বা ফুড স্ট্যাম্প, মেডিকেল ও সরকারি আবাসনের মতো পরিষেবা নিলে গ্রিন কার্ড বা সাময়িক বসবাসের জন্য ভিসার আবেদন খারিজ হতে পারে।

নিয়মে আরও বলা হয়, কর্তৃপক্ষ যদি মনে করেন আবেদনকারী ‘ভবিষ্যতেও কখনও সরকারি পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন’, তাহলেও ভিসা বা গ্রিন কার্ডের আবেদন খারিজ করা হতে পারে। অর্থাৎ শুধু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নয়, ভবিষ্যতের আনুমানিক বিশ্লেষণের উপরও মার্কিন যুক্তরাষ্ট্রে ঠাঁই মিলবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন।

এর জেরে শুধু আমেরিকাতেই আনুমানিক ১০ লক্ষ ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারী বাদ পড়বেন। বিদেশের আরও প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। এই অভিবাসন নীতি রূপায়িত করার পিছনে হাত রয়েছে ট্রাম্পের দীর্ঘদিনের সহচর স্টিফেন মিলারের। মার্কিন প্রশাসনের তরফে অবশ্য দুটি যুক্তি দেওয়া হয়েছে এই নিয়মের। তাদের দাবি, এর ফলে আত্মনির্ভর হয়ে উঠবেন অভিবাসীরা যা কিনা মার্কিন মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দুই, কর বাঁচবে আমজনতার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর