শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা কথায় কথায় ইংরেজী ছাড়েন, তাদের জন্য হানিফ সংকেতের প্রতিবাদী নাটক! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। দু-একজন উঠতি নামকরা ব্যক্তি, যিনি বা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উৎসাহমূলক বক্তৃতা দিয়ে থাকেন তার বলা একটা বাক্য, ‘so first thing আমি একটা জিনিস বলি, আমি truely বিশ্বাস করি চাকরির সঙ্গে সম্মানের কোনো সম্পর্ক নেই। এই চিন্তাটা যখন মাথায় আসে crowd হয়ে যায় মাথা, কে কী ভাববে forget it… আমি one of the সম্মানজনক চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি দুই বছর, so আমার কোনো সমস্যা হয়নি, so actually it is not linked, আমি just one minute…কাজ করেই besically…’

পাঠক, বাংলা, ইংরেজি, হিন্দি যে ভাষাতেই বলুন তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু বাংলা–ইংরেজির মিশ্রণে এই জগাখিচুড়িতে ঘোর আপত্তি আছে। আমরা ঔপনিবেশিক শাসনের পথপরিক্রমা পেরিয়ে অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এখনো ব্রিটিশ আইন মেনেই আমাদের আদালত কার্যক্রম পরিচালিত হয়। এখনো আমাদের আমলাতন্ত্র সেই ব্রিটিশ ধাঁচে মেশানো। অনেক ইংরেজি শব্দ আপনাতেই বাংলায় মিশে গেছে বছরের পর বছর ধরে, আর সেটাই স্বাভাবিক। টেবিল, চেয়ার, কম্পিউটার, ইনবক্স, ইমেইল, বাস ইত্যাদি হাজারও শব্দও বাংলায় মিশে আছে, যেগুলোর বাংলা শব্দ থাকলেও খুঁজে পাওয়া দুষ্কর। আর তাই ব্যবহারে আপত্তিও নেই কিন্তু দুই শব্দ বাংলা আর মাঝে তিন শব্দ ইংরেজি তারপর আবার দুই শব্দ বাংলায় মিশিয়ে অদ্ভুত বাংলিশ ভাষায় কথা বলায় আর যাই থাক নিজের ভাষা নিয়ে গর্ব করার কিছু নেই। আর এই অদ্ভুত বাংলিশ ভাষায় কথা বলাটা স্বাভাবিক নয়, সম্মানজনকও নয়।

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারের নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। হানিফ সংকেতের নাটকের নাম যেমন ব্যতিক্রমী, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য। ইদানীং অধিকাংশ নাটকে মা-বাবাকে খুঁজে পাওয়া না গেলেও হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে মা-বাবার চরিত্র। ফুটে ওঠে পারিবারিক ও সামাজিক চিত্র।

নাটকের নাম সম্পর্কে হানিফ সংকেত একটু ছন্দ করেই বলেন, ‘কার যে কেমন আচার এবং কার যে কেমন ব্যবহার, তার নিরিখেই প্রকাশ পাবে অজ্ঞ-বিজ্ঞ সমাচার।’ আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, নিমা রহমান, সাবরিনা নিসা, ফাহিম প্রমুখ। সম্প্রতি মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে নাটকটির দৃশ্যধারণ হয়। নাটক নিয়ে হানিফ সংকেত বলেন, ‘বলা যায় প্রতিবারের মতো এবারও আমার নাটক একটি পরিবারকে কেন্দ্র করে পারিবারিক গল্পের নাটক।’ জানা গেছে, নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল ও রিয়াদ। আসছে ঈদের দিন রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। হানিফ সংকেতের নাটকটি দেখতে নিচে ক্লিক করুন………………….

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা