শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাকে কাছে পেয়ে সবাই খুশি

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৬ সাল থেকে এফডিসির অসচ্ছল চলচ্চিত্র কর্মীদের জন্য কোরবানি দিয়ে আসছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এবার ঈদের আগে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ের কারণে তিনি ছিলেন ঢাকার বাইরে। এফডিসির মধ্যে কানাঘুষা চলছিল, কোরবানি ঈদে পরী কি ঢাকায় থাকবেন বা এফডিসিতে কোরবানি দিতে পারবেন? ঈদের আগের দিন সকালেও অনিশ্চয়তার দোলাচলে ছিলেন চলচ্চিত্রের অনেক কর্মী।

রাত আনুমানিক সাড়ে ১১টায় পরীর পক্ষ থেকে চারটি গরু নেওয়া হয় এফডিসিতে। সকাল ৯টায় গরুগুলো কোবরানি দেওয়া হয়। এরপর পরীর উপস্থিতিতে সবার মধ্যে তা বিতরণ করা হয়। অসচ্ছল চলচ্চিত্র কর্মীদের খোঁজ-খবরও নেন পরীমনি। ঈদের দিন পরীকে পেয়ে সবাই খুশি ছিলেন।

পরী জানান, ‘আমি সব সময়ই বলি, এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। যত দিন বাঁচব, এই পরিবারের সুখে-দুঃখে সঙ্গেই থাকব। এফডিসিতে নিয়মিত কোরবানি দিয়ে যা।’

জানা গেছে, ঈদের আগের দিন রাতে রাজধানীর কমলাপুর গরুর হাটে থেকে চারটি গরু কেনেন পরী। এ সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা অপূর্ব রানা।

তিনি বলেন, ‘প্রতিবছরই পরীর গরু কোরবানির দায়িত্বটা আমাকে পালন করতে হয়। এ বছরও তাই হয়েছে। কোরবানির জন্য সুন্দর দেখে চারটি গরু কেনা হয়। গরুগুলো পরী নিজেই পছন্দ করেছে। গতকাল মাংস বিতরণ শেষে পরীর কথা মতো, গরুর চামড়াগুলো মগবাজারের এতিমখানায় দেওয়া হয়েছে।’

এদিকে, ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে আরও অভিনয় করছেন- চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা