,

এবার জম্মু-কাশ্মীরে বিধানসভা আসন পুনর্বিন্যাসের উদ্যোগ

news-image

ডেস্ক রিপোর্ট।। জল্পনা-কল্পনা আগেই ছিল। এবার বিষয়টি নিয়ে বৈঠকে বসল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাস নিয়ে প্রথম বৈঠক করল কমিশন। বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা, কমিশনার সুশীল চন্দ্রা।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র। পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে রাজ্যটিকে। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। জম্মু ও কাশ্মীরে থাকছে বিধানসভা। লাদাখে কোনো বিধানসভা থাকছে না। তবে এই বিভাজনের আগে থেকেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা আসন পুনর্বিন্যাস কথা ভাবছিল কেন্দ্রে। এবার তা নিয়ে উদ্যোগ নিলো কেন্দ্র।

বেশ কিছুদিন ধরে জম্মু থেকে একটি দাবি উঠছিল যে এই অঞ্চলে আরো বেশি বিধানসভা আসন থাকা উচিত। সেক্ষেত্রে কাশ্মীর উপত্যকায় আসনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। এমনকি আসনসংখ্যার বিচারে লাদাখও পিছিয়ে রয়েছে বলে দাবি উঠেছিল। দাবি করেছিলেন রাজ্য বিজেপি প্রধান। এলাকা ও জনসংখ্যার বিষয়টি পুনর্বিবেচনা করতে কেন্দ্র একটি কমিশন গঠন করার কথাও ভাবছিল বলে রাজৈনিতিক মহলের খবর।

এদিকে, রাজ্যের বিধানসভা আসন পুনর্বিন্যাস নিয়ে আগেই প্রতিক্রিয়া জানিয়েছিল ন্যাশনাল কন্ফারেন্স ও পিডিপি। ওমর আবদুল্লাহ এনিয়ে গত জুন মাসে জানান, সরকার দেশের অন্যান্য স্থানেও ডিলিমিটেশন করেছে। জম্মু ও কাশ্মীরেও তা করে দেখুক।  অন্যদিকে মেহবুবা মুফতি জানান, এনিয়ে সরকারের গোটা পরিকল্পনার কথা আগে জানতে চাই। কারণ এভাবে সাম্প্রদায়িক ভাবনা থেকে রাজ্যকে ভাগ করতে চায় সরকার।  উৎস : জিনিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর