সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঠারো বছরে এই প্রথম ছুটি কাটাচ্ছি : মোদী

news-image

ডেস্ক রিপোর্ট।। এক অন্য নরেন্দ্র মোদিকে দেখা গেল সোমবার টিভির পর্দায়। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডে’র একটি পর্বে বিয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, যদি এটাকে ছুটি বলা যায় তাহলে এটাই শেষ আঠারো বছরে তার প্রথম ছুটি।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ব্যারাক ওবামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দ্বিতীয় নেতা যাকে পৃথিবীর জনপ্রিয় একটি টিভি শো-তে দেখা গেল। ৪৫ বছর বয়সী ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং সঞ্চালক বিয়ার গ্রিলস দর্শকদের বন ভ্রমণের মাধ্যমে প্রকৃতির গভীরে নিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই পর্বটি উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশানাল পার্ক-এ শুটিং করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে ঢুকে তিনি তার সঙ্গী বিয়ার গ্রিলসকে বলেন, ‘শেষ পাঁচ বছর আমি দেশের উন্নতিতে দিয়েছি যার জন্য আমি খুব আনন্দিত। যদি এটাকে ছুটি বলা যায় তাহলে শেষ আঠারো বছরে এই প্রথম ছুটি নিয়েছি।’

জঙ্গল ভ্রমণের সময় জীবনের নানা কথা উঠে আসে মোদীর মুখে। শোনা যায় শৈশবের কথা। কথোপকথনের মধ্যে বিয়ার গ্রিলস মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তার আকাঙ্খার কথা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, ‘আমি ভাবিনা আমি কে। আমি শুধু জানি আমাকে কাজ করতে হবে। এটা আমার দায়িত্ব।’

সোমবার রাত ৯টায় ডিসকভারি চ্যানেলের মাধ্যমে ১৮০টি দেশের মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অজানা দিকটি দেখতে পেয়েছেন। যখন তিনি প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরেও প্রবেশ করেছেন তখন তাকে একজন তরতাজা যুবকের মত লাগছিল যিনি শান্তভাবে জঙ্গলে সময় কাটাচ্ছিলেন। আলাস্কায় ওবামার সঙ্গে ২০১৬ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই এই বিশেষ পর্বের শ্যুটিং করেন বিয়ার গ্রিলস। দ্যা হান্ট নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক