,

হাতির হামলা থেকে বাঁচতে গাছে রাত কাটাচ্ছে গ্রামবাসী

news-image

অনলাইন ডেস্ক : হাতির দলের হামলা থেকে বাঁচতে গাছের উপর রাতযাপন করছে এক গ্রামবাসী। এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার কেওনঝাড়ে।

জানা যায়, কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের উদিয়া মহাকুদ নামের এক বাসিন্দা হাতির উপদ্রবে ঘর-বাড়ি সর্বস্ব হারিয়েছেন। হত দরিদ্র, তাই ফের বাড়ি বানিয়ে নেওয়ারও সাধ্য নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন সঙ্গে তাঁর পাঁচ বছরের ছেলেও রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানায়, শুধু একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে।

ওই অঞ্চলের বনদফতর সূত্রে খবর, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে।এর মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।

বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির গতিবিধির উপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর