সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বন্যায় ১৪০ জনের মৃত্যু, ৩ জেলায় রেড অ্যালার্ট, ৬ জেলায় অরেঞ্জ

news-image

নিউজ ডেস্ক।।  মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে এখন পর্যন্ত অন্তত ১৪০ জন মানুষের প্রাণহানি ঘটেছে। বন্যার কবলে পড়ে ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের সবচেয়ে বন্যা কবলিত হয়েছে দেশটির কেরালা রাজ্য। বন্যায় মোট মৃত্যুর অর্ধেক সেখানে। গত তিনদিনে কেরালায় ৭২ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যটির ওয়েনাড, কান্নুর ও কাসারগদ এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আরও ছয়টি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হয়েছে।

অন্যদিকে কর্ণাটকে দুই লাখেরও বেশি মানুষ ঘরছাড়া। সেখানে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। সদ্য দায়িত্ব পাওয়া রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তার রাজ্যের ১৭টি জেলার ১ হাজার গ্রাম প্লাবিত কিংবা বন্যার কবলে পড়েছে। উত্তর কর্ণাটকের মোট ৬ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

এদিকে মহারাষ্ট্রে বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যের ভয়াবহ বন্যার জন্য ‘নজিরবিহীন’ বৃষ্টিকেই দায়ী করেছেন। রাজ্যটির তথধা ভারতের গুরুত্বপূর্ণ শহর মুম্বাইও ভয়াবহ বন্যার কবলে পড়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক