,

‘সামনের মাসেই কাশ্মীর নিয়ে বৃহৎ পরিকল্পনার ঘোষণা’

news-image

ডেস্ক রিপোর্ট।। কাশ্মীরে বৃহৎ ‘উন্নয়ন’ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে ভারতের অন্যতম ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। রিলায়েন্সের কর্ণধার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়েই জম্মু-কাশ্মীর ও লাদাখে উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছেন তারা। কাশ্মীরের জনগণ যখন অবরুদ্ধ, কারফিউ বন্দি হয়ে ঈদ কাটাচ্ছেন, তখনই এমন ঘোষণা দিলেন আম্বানি। এই ঘোষণা কাশ্মীরের জনগণের জন্য কতটা আশির্বাদ তা নিয়ে রয়েছে বিতর্ক।

সম্প্রতি নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে। এই ধারা অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছাড়া রাজ্যের বাইরের কেউ এখানে জমি কিনতে পারবে না। যার কারণে এখানে রাজ্যের বাইরের বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতা ছিলো। ৩৭০ ধারা বাতিল ইস্যুতে কাশ্মীর এখন থমথমে এক অবরুদ্ধ অঞ্চল। বিক্ষুদ্ধ হয়ে আছে সেখানকার জনগণ। চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে কাশ্মীরে বড় ধরনের বিনিয়োগ করার কথা বললেন মুকেশ আম্বানি।

ভারতীয় গণমাধ্যম স্ক্রল ডট ইন জানায়, সোমবার মুম্বাইয়ে একটি সভায় মুকেশ আম্বানি বলেন, ‘আমরা কাশ্মীরের জনগণের পাশে আছি। তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো। আমরা এখানকার মানুষের জন্য একটা বিশেষ টাস্কফোর্স গঠন করবো। সামনের মাসেই কাশ্মীরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বড় ধরনের ঘোষণা আসছে।’ আম্বানি যখন উন্নয়নের কথা বলছেন মুম্বাইতে তখন কাশ্মীর এক আতঙ্কপুরি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে কাজ করতে আসা শ্রমিকরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে।

শ্রীনগরসহ গোটা কাশ্মীর উপত্যকায় সোমবার কোরবানির ঈদ পালিত হয় নিরাপত্তার জাল আর কঠোর কারফিউর মধ্যে। শ্রীনগরের বড় কোনো মসজিদে বা প্রধান রাস্তায় ঈদের জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য, মোবাইল-ল্যান্ডলাইন বা ইন্টারনেট পরিসেবাও এখনো চালু হয়নি। ঈদের দিনেও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় গুলি চলেছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড