,

যুক্তরাষ্ট্রে ডে কেয়ার সেন্টারে আগুনে প্রাণ গেল ৫ শিশুর

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি আবাসিক এলাকার ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন এক নারী। গত শনিবার স্থানীয় সময় গভীর রাতে এরি শহরের হ্যারিস ফ্যামিলি ডে কেয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ানেরে এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে। তবে আহত ওই নারী ডে কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় দুই কিশোরী দ্বিতীয় তলার জানালার বারান্দা থেকে লাফ দেয়। তবে তারা অক্ষত আছে।

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটানা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ডে কেয়ার সেন্টারে যে শিশুরা ছিল, তাদের বাবা-মায়েরা রাতে বাইরে কাজ করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সোয়া ১টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। পাঁচ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর নিচতলার সবগুলো জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।

এরির প্রধান অগ্নিপরিদর্শক জন উইডোমস্কি বলেন, ‘ডে কেয়ার সেন্টারের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে দুজন অগ্নিপরির্দশক এবং ইরির একজন গোয়েন্দা পুলিশ কাজ করছে। ’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর