,

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে ইভাঙ্কা ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : এল পাসো এবং ডেটনের বন্দুক হামলা নিয়ে টুইট করে সমালোচনার মুখে পড়ার এক সপ্তাহ পর এবার মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েও একই হাল মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভানকা ট্রাম্পের। আবারও সমালোচকদের নিন্দার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি। ট্রাম্পের নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে অনেকে তার টুইটকে ‘ভুয়া’ বলে প্রতিবাদ করেছেন।

রবিবার হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইভানকা ঈদ উপলক্ষে মুসলিমদের সম্মান জানিয়ে তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করেন। তাতে তিনি ‘ঈদ মুবারাক’ জানানোর পাশাপশি মুসলমানদের “স্বাস্থ্য, সুখ এবং আনন্দ” কামনা করেছিলেন।

জ্যারেড কুশনারকে বিয়ে করার আগে গোঁড়া ইহুদী ধর্মে ধর্মান্তরিত হওয়া ইভানকা ট্রাম্প লিখেছেন, ‘‘ঈদ-উল-আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলিমদের ঈদ মুবারাক। সবার স্বাস্থ্য, সুখ এবং আনন্দ কামনা করছি।’’

তার টুইটের প্রতিক্রিয়ায় অনেকে বলেন, তার বাবা মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। অথচ তিনি এখন নাটক করছেন। একজন লিখেছেন, ‘এটা ভুয়া’। তবে কেউ কেউ শুভেচ্ছার জন্য ইভানকা ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর