,

মিয়ানমারে ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৫১

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে।

এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদার মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে।

স্থানীয় প্রশাসক মিয়ো মিন তুন বলেন, ‘এ পর্যন্ত আমরা ৫১ জনের লাশ ও আহত ৪৭ জনকে উদ্ধার করেছি।’

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ