,

সারাক্ষণ ক্লান্তি আসতো

news-image

বিনোদন ডেস্ক : গ্ল্যামার জগতে তারকাদের জীবনটা পর্দার বাইরে থেকে বেশ জাঁকজমক লাগে। কিন্তু তাঁদেরও ব্যক্তিগত জীবনটা অন্য সাধারণ মানুষের মতোই। কিন্তু নিজেদের ব্যক্তিগত বেশিরভাগ বিষয়ই আড়াল করে রাখেন তাঁরা। বিশেষ করে নিজেদের অবসাদের সময়টা সহজে কেউ বলতে চান না গণমাধ্যমে।

কিন্তু বলিউড তারকা দীপিকা পাডুকোন নিজের অবসাদ সময়ের কথাগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোজাসাপ্টা স্বীকার করেছেন। আর এজন্য অনেক সময় সমালোচনার তোপে পড়তে হয়েছে তাঁকে। আর এ নিয়ে কটাক্ষ করেন সালমান খান।

গতবছর ‘রেস থ্রি’র প্রচারের সময় সালমান বলেন, অনেকেই নানা জায়গায় ঘুরতে যান, অনেকে অবসাদেও ভোগেন। কিন্তু তাঁর কোনোটাই করার মতো বিলাসিতা নেই। দীপিকাকে উদ্দেশ্য করে সালমান একথা বলেন। এমনটাই ধারণা অনেকের।

এবার সেই কটাক্ষের জবাব দিলেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই বিষয়ে মুখ খোলেন তিনি। দীপিকা বলেন, ‘কষ্ট করে অবসাদ কাটিয়ে উঠেছি। প্রতি মুহূর্তে আমাকে সংগ্রাম করতে হয়েছে। সারাক্ষণ ক্লান্তি আসতো।

মানুষ ভাবে এটা সাধারণ মন খারাপ। সম্প্রতি একজন অভিনেতা মন্তব্য করেছেন, তাঁর অবসাদ করার বিলাসিতা ছিল না। কোনো মানুষ নিজের ইচ্ছায় অবসাদে পড়তে পারে না।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১