সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ‘লেকিমা’র তাণ্ডবে নিহত বেড়ে ৩৩, ঘরছাড়া ১০ লক্ষাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘লেকিমা’। এতে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এতে ঘরছাড়া হয়েছেন অন্তত ১০ লক্ষাধিক মানুষ। খবর বিবিসি, এবিসি’র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ঝিজাং প্রদেশের ওনঝু মিউনিসিপ্যালিটিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এলাকাটি ঝড়ের গতিপথে থাকায় শুক্রবার ৯ আগস্ট রাতভর বর্ষণ চলে।

সুপার টাইফুন ‘লেকিমা’ স্থানীয় সময় শনিবার দিনের শুরুতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এতে উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন কমপক্ষে ১০ লাখ মানুষ।


শক্তিশালী ঝড়টি ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে ওয়েনলিং শহরে আঘাত হানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আনহুই, ফুজিয়ান, জিংসু, ঝিজাংয়ে বন্যা, ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক