সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে নাৎসি বর্বরতা চলছে: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীর নিয়ে চরম বেকায়দায় পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী নিজের দেশেও চরম আক্রমণের মুখে পড়েছেন তিনি। ভারতের সঙ্গে সবরকম সম্পর্ক চুকিয়ে দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এবার তিনি চরম আক্রমণ করলেন আরএসএস-কে!

কাশ্মীর সম্পর্কে ট্যুইট করতে গিয়ে ইমরান খান লিখেছেন, নাৎসির আদর্শেই আরএসএস অনুপ্রাণিত। সেই আদর্শ মেনেই ভারত অধিকৃত কাশ্মীরে চলছে কারফিউ ও বর্বরতা। এরপরে সেখানে গণহত্যা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এভাবেই কাশ্মীরের ও কাশ্মীরিদের জীবন বদলে দেওয়া হবে।

কাশ্মীর ইস্যুতে গোটা বিশ্ব সরব। তবে ইমরান প্রশ্ন তোলেন, গোটা বিশ্ব কি এবারও চুপ করে দেখবে, ঠিক যেভাবে জার্মানে হিটলারকে চুপ করে দেখা হয়েছিল?

তাঁর দাবি, যেভাবে ভারতে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিচ্ছে তাতে নাৎসিবাদ কাশ্মীরেই আটকে থাকবে না, গোটা ভারতের মুসলিমদের ওপর ছড়িয়ে পড়বে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক