,

সৌদি নারীরাও হাজিদের সেবায় নিয়োজিত

news-image

ডেস্ক রিপোর্ট।। হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন ২০ লক্ষাধিক হাজি। তাদের সেবায় নিয়োজিত রয়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবক নারী-পুরুষ। সৌদি পিস অ্যান্ড রেসকিউ সার্চ অ্যান্ড রেসকিউ টিম নামের একটি সংগঠনের ব্যানারে হাজার হাজার হজযাত্রীকে স্বাস্থ্য সেবা প্রদান করছে সৌদি নারীরা।

সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য মতে, সৌদি পিস সার্চ অ্যান্ড রেসকিউ টিম সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি এতিমদের সহায়তার পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য ও হজযাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। গতকাল পবিত্র নগরী মক্কার অদূরে আরাফার ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কুরবানিসহ হজের অন্য কার্যাদি সম্পাদন করেছেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ