,

নরওয়ের মসজিদে হামলা, সন্ত্রাসীকে ঠেকালো মুসল্লিরা

news-image

ডেস্ক রিপোর্ট।। নরওয়েতে একটি মসজিদের ভিতরে গুলি চালিয়ে একজন মুসল্লিকে আহত করেছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেই মুসল্লীরা তাকে ধরে ফেলে। ফলে তিনটি অস্ত্র নিয়ে এলেও মাত্র একজনকে গুলি করতে সক্ষম হয় সে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, শনিবার রাজধানী অসলোর অদূরে আল নূর ইসলামিক সেন্টারে বন্দুকধারী গুলি চালায়। সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে পুলিশ তাকে শ্বেতাঙ্গ যুবক হিসেবে বর্ণনা করেছে। মসজিদের পরিচালক ইরফান মোশতাক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আহত ব্যক্তি জামাতে নামাজ পড়ছিলেন। তিনি মসজিদটির ৭৫ বছর বয়সী সদস্য ছিলেন।

ইরফান মোশতাক স্থানীয় পত্রিকা বুডস্টিকাকে বলেছেন, “আমাদের একজন সদস্যকে হেলমেট ও ইউনিফর্ম পরা একজন সাদা ব্যক্তি গুলি করে আহত করেছে।” পরে তিনি স্থানীয় চ্যানেল টিভি-টু কে বলেন, ‘‘আক্রমণকারী দুটি শটগান সদৃশ অস্ত্র এবং একটি পিস্তল নিয়ে এসেছিল। সে কাচের দরজা ভেঙে গুলি চালিয়েছিল।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর